শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ইভিএমে মানুষের আস্থা নেই-জিএম কাদের

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ১১ মে ২০২৩, বিকাল ৭:৫০ সময় 0320
ইভিএমে মানুষের আস্থা নেই-জিএম কাদের

ইভিএমে মানুষের আস্থা নেই-জিএম কাদের

 বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোতে নির্বাচনে অংশগ্রহণ করবো। এর দুটি উদ্দেশ্য রয়েছে, প্রথমত আমাদের নিজস্ব সাংগঠনিক ও নেতৃত্ব মূল্যায়ন করা সঠিক কী অবস্থায় আছে। আর দ্বিতীয়ত সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারবো, তেমনি দেশবাসীও জানতে পারবে।


তিনি আরও বলেন, আমরা কেউ যদি নির্বাচনে এভাবে না আসতাম তাহলে সরকার বলতে পারতো আসলে সঠিক নির্বাচন দিতাম। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে এটাও একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর সেনাবাহিনী চাওয়া, ব্যালটে ভোটগ্রহণ ও রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের বিষয়ে জিএম কাদের বলেন, আমাদের প্রার্থী ঘোষণা করেছি, তবে তিনি অফিসিয়ালি নমিনেশন পেপার কিনে সাবমিট করে প্রার্থী হননি। তবে প্রার্থী হিসেবে তিনি যেটা দাবি করবেন তা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে। আমার ব্যক্তিগত জীবনেও অনেক সময় দেখেছি নির্বাচনের সময় যাকে আমার পছন্দ হয়নি, তার বিরুদ্ধে বললে নির্বাচন কমিশন বদলে দিয়েছে, আর এটি খুব স্বাভাবিক বিষয়।



তিনি আরও বলেন, ইভিএমের ব্যাপারে আমরা বারবার বলেছি, সরকার সবসময় হস্তক্ষেপ করে নির্বাচনকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ইভিএম সেটাতে সহায়ক হিসেবে কাজ করে। এটা মানুষের মনে একটা ধারণার সৃষ্টি হয়েছে। এ সমস্ত কর্মকান্ডের বিষয়ে, বিশেষ করে সরকারি যারা কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট তারা সরকারি দলের ইচ্ছেমতো প্রার্থীকে বিজয়ী করে দেয় এবং তারা ইভিএমকে সহায়ক হিসেবে ব্যবহার করে এটা নিয়ে আমরা বারবার বলে আসছি। ইভিএম ভালো খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোমতো করতে পারলে হয়তো ভালো হতে পারতো। কিন্তু ইভিএমের ওপর মানুষের আস্থা নেই। জিএম কাদের বলেন, সরকার সত্যিকার অর্থেই ভালো ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, জনগণের আস্থা অর্জন করতে চায়, তাহলে ইভিএমে না করাই ভালো বলে আমরা মনে করছি। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আধিপত্যের অভিযোগ তোলার বিষয়ে জিএম কাদের বলেন, এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। এ ছাড়া সরকারি দল বা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখবো।



এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ জাপার কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছেন জিএম কাদের। পরে বিমানবন্দর এলাকায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য রাখেন জিএম কাদের। পরে বিমানবন্দর থেকে জিএম কাদের বরিশার সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে যান। পরে বিকেলে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।

বিষয়- রাজনীতি, তথ্য প্রযুক্তি, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর